চলতি মাসেই বাংলাদেশে আসছে ভারত, ৫ টি-টোয়েন্টির সুচি প্রকাশ
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
চলতি মাসেই বাংলাদেশে আসছে ভারত, ৫ টি-টোয়েন্টির সুচি প্রকাশ
চলতি মাসেই বাংলাদেশে আসছে ভারত, ৫ টি-টোয়েন্টির সুচি প্রকাশ
চলতি মাসের শেষভাগে বাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারত নারী দল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভারত নারী দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে হারমানপ্রীত কর, স্মৃতি মান্দানারা। সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম, ২য় ও ৫ম ম্যাচ হবে। আউটার স্টেডিয়ামে হবে ৩য় ও ৪র্থ ম্যাচ। ৫ টি-টোয়েন্টি খেলে ১০ মে বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলা হবে দিবারাত্রির, শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। আউটারের ম্যাচগুলো শুরু হবে বেলা ২ টা থেকে।
ভারত নারী দলের বাংলাদেশ সফরের সূচিঃ
২৩ এপ্রিল- বাংলাদেশে পৌঁছাবে ভারতীয় নারী দল
১ম টি-টোয়েন্টি- ২৮ এপ্রিল, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি- ৩০ এপ্রিল, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টি- ২ মে, ২ টা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার
৪র্থ টি-টোয়েন্টি- ৬ মে, ২ টা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার
৫ম টি-টোয়েন্টি- ৯ মে, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১০ মে- ভারত নারী দল বাংলাদেশ ছাড়বে।
