এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি

এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি

এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি

নির্ধারিত সূচিতে আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, কিন্তু সেখানে নেই বাংলাদেশের পুরুষ দল। ব্যাট–বলের বিশ্বমঞ্চে যেখানে থাকার কথা ছিল লাল সবুজের প্রতিনিধিত্ব, সেখানে বাস্তবতা বলছে ভিন্ন গল্প। তবে সেই শূন্যতার মাঝেই আশার আলো হয়ে ফিরেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল বিশ্বকাপের মূলপর্বের টিকিট হাতে নিয়ে।

তিন দিনের মধ্যে শুরু হচ্ছে পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। অথচ এই সময়ে আন্তর্জাতিক প্রস্তুতির বদলে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নিতে। পুরুষ দলের বিশ্বকাপ মঞ্চে অনুপস্থিতির বিপরীতে নারী ক্রিকেটাররা ঠিকই নিশ্চিত করেছেন নিজেদের জায়গা।

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সেই টুর্নামেন্টে অংশ নিতে বাছাইপর্ব খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ নারী দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে সাত ম্যাচের সবকটিতে জয় পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, নিশ্চিত করে মূলপর্বের টিকিট।

নেপাল থেকে বাছাইপর্ব জয়ের আনন্দ নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে দেশে ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী দলের সাফল্যের প্রসঙ্গের পাশাপাশি আলোচনায় আসে পুরুষ দলের বিশ্বকাপে না থাকা যা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে না পারার অনুভূতি তুলে ধরে জ্যোতি বলেন,
"অবশ্যই বিশ্বকাপে খেলা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় বিষয়। সেখানে খেলতে না পারার অনেক কারণ আছে। অবশ্যই খারাপ লাগে। কিন্তু এই সময় আসলে এগুলো নিয়ে কথা না বলাই ভালো। এখন যেটা হচ্ছে, এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মতে, এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত।"

পরিস্থিতির বাস্তবতা মেনে নিয়ে সামনে তাকানোর তাগিদও দেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। বর্তমান চ্যালেঞ্জকে মেনে নেওয়ার বিকল্প নেই এমন মন্তব্য করে তিনি বলেন,
"তবে এখন বাস্তবতা দেখতে হবে। যেটা হচ্ছে সেটা আসলে আমাদের মেনে নেয়া ছাড়া কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই উচিত।"

নারী দলের সাফল্য যেখানে নতুন করে আশার গল্প শোনাচ্ছে, সেখানে জ্যোতির কণ্ঠে ফুটে উঠেছে বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা।