ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ উন্নয়নে বাজেট সহায়তা হিসেবে ২ কোটি টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিসিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। ওই চুক্তির আওতায় ক্রিকেট মৌসুমে ন্যূনতম ১০০ দিন মাঠ ব্যবহারের সুযোগ পাবে বিসিবি।

এই অনুদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।