জাহানারা আলমের অভিযোগের তদন্ত শেষ, প্রতিবেদন জমা বিসিবিতে

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জাহানারা আলমের অভিযোগের তদন্ত শেষ, প্রতিবেদন জমা বিসিবিতে

জাহানারা আলমের অভিযোগের তদন্ত শেষ, প্রতিবেদন জমা বিসিবিতে

জাহানারা আলমের অভিযোগের তদন্ত শেষ, প্রতিবেদন জমা বিসিবিতে

বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচিত অভিযোগের তদন্ত নিয়ে অপেক্ষার অবসান হলো। সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগ খতিয়ে দেখতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। এর আগে গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম প্রতিবেদনটি গ্রহণ করেছেন।

প্রতিবেদন হস্তান্তরের সময় তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির পরিচালক রুবাবা দৌলাও সেখানে ছিলেন। তবে বিদেশে অবস্থান করায় কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক উপস্থিত থাকতে পারেননি।

জাহানারা আলমের উত্থাপিত অভিযোগ ঘিরে দেশজুড়ে আলোচনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বিসিবি। অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ যাচাই নিশ্চিত করতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্তের ফলাফলই এবার বোর্ডের হাতে পৌঁছাল।