ইতিহাস গড়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়, ১০ উইকেটে হার নেপালের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়, ১০ উইকেটে হার নেপালের

ইতিহাস গড়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়, ১০ উইকেটে হার নেপালের

ইতিহাস গড়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়, ১০ উইকেটে হার নেপালের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইতালি। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা।

টুর্নামেন্টে অভিষেক হওয়া ইতালি প্রমাণ করতে চেয়েছিল তারা শুধু অংশ নিতে আসেনি। অন্যদিকে, প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হৃদয়ভাঙা হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল নেপালের। তবে সহযোগী দুই দেশের লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে ইতালিই।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। বল হাতে নিয়ন্ত্রিত বোলিং ও দারুণ ফিল্ডিংয়ে নেপালকে ১৯.৩ ওভারে ১২৩ রানে আটকে দেয় তারা।

কুশল ভুর্তেলের উইকেট দ্রুত হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল। অধিনায়ক রোহিত পাউডেল ১৪ বলে ২৩ রান করে গতি আনার চেষ্টা করেন। নিচের দিকে আরিফ শেখ সর্বোচ্চ ২৭ রান করেন। শেষ দিকে করণ কেসি ১৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না।

ইতালির স্পিননির্ভর আক্রমণ নেপালকে চেপে ধরে। লেগ স্পিনার ক্রিশান কালুগামাগে ৩ উইকেট নেন, যার মধ্যে ছিলেন অধিনায়ক পাউডেল ও অভিজ্ঞ দীপেন্দ্র সিং আইরিও। অফ স্পিনার বেঞ্জামিন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ছিলেন দুর্দান্ত।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো সুযোগই দেয়নি ইতালি। অ্যান্থনি মস্কা ও তার ভাই জাস্টিন মস্কা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। জাস্টিন ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। বড় ভাই অ্যান্থনি ৬টি ছক্কা ও ৩টি চারে ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন।

মাত্র ১২.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে ইতালি। বিশ্বকাপের মঞ্চে অভিষেকেই এমন দাপুটে জয় দিয়ে নিজেদের সামর্থ্যের জোরালো বার্তা দিল ইউরোপীয় দলটি।