ফাহিমের ঝোড়ো ইনিংসে নাটকীয় জয়, নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর
-
2
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
3
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
-
5
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড
ফাহিমের ঝোড়ো ইনিংসে নাটকীয় জয়, নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের
ফাহিমের ঝোড়ো ইনিংসে নাটকীয় জয়, নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের
টি–টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠল রুদ্ধশ্বাস লড়াই দিয়ে। ফাহিম আশরাফের শেষ ওভারের নায়কোচিত ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন উইকেটের জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শুরু করল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ১৪৮ রান করতে গিয়ে এক সময় বড় ধসের মুখে পড়লেও, শেষ দিকে ফাহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সালমান আগা–নেতৃত্বাধীন দলটি।
লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ৯৮ রানে দুই উইকেট হারানোর পর দ্রুত ছন্দপতন ঘটে। একে একে ফিরে যান সাহিবজাদা ফারহান (৪৭) ও বাবর আজম (১৫)। মুহূর্তেই স্কোর দাঁড়ায় ১১৪/৭ জয় তখন প্রায় নেদারল্যান্ডসের হাতছানিতে। ঠিক সেই সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেন ফাহিম আশরাফ। ১১ বলে অপরাজিত ২৯ রানের ঝোড়ো ইনিংসে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন পাকিস্তানের পক্ষে। ১৯তম ওভারে ম্যাক্স ও’ডাউডের হাতে ক্যাচ পড়েও জীবন পান ফাহিম সেই ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরুটা করেছিল দারুণভাবে। পাওয়ারপ্লেতেই তারা তোলে ৫০/২। তবে এরপর পাকিস্তানের দুর্দান্ত ফিল্ডিং ও বোলিংয়ে আর বড় স্কোর গড়া হয়নি। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ১৪৭ রানে। ডাচ ইনিংসে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির অসাধারণ রিলে ক্যাচ, যার মাধ্যমে সাজঘরে ফেরেন ফর্মে থাকা ব্যাটার মাইকেল লেভিট। পুরো ম্যাচে পাকিস্তান নয়টি উইকেটই নেয় ক্যাচের মাধ্যমে।
ঘাসে ঢাকা কলম্বোর উইকেটে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও ছিল এটি। ফেব্রুয়ারি ১৫ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সরকারি নির্দেশনার কারণে শুরু থেকেই ‘মাস্ট–উইন’ পরিস্থিতিতে ছিল পাকিস্তান। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রুপে পাকিস্তানের অন্য প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। কাগজে–কলমে শক্তির বিচারে এগিয়ে থাকলেও সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে অঘটনের শিকার হওয়ার নজির আছে তাদের। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে, যদিও বাকি ম্যাচগুলোতে তারা জয় পেয়েছিল।
