কানাডাকে ৫৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে শুরু দক্ষিণ আফ্রিকার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কানাডাকে ৫৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে শুরু দক্ষিণ আফ্রিকার
কানাডাকে ৫৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে শুরু দক্ষিণ আফ্রিকার
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুটা বেশ দাপটের সঙ্গেই করেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার আহমেদাবাদে কানাডাকে ৫৭ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় প্রোটিয়ারা।
টুর্নামেন্টের প্রথম তিন দিনে সহযোগী দেশগুলো তুলনামূলক শক্তিশালী দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও ২০২৪ সালের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে সুযোগ পায়নি কানাডা। সহ-আয়োজক ভারতের পর অন্যতম শিরোপা দাবিদার প্রোটিয়ারা ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে খেলা।
ব্যাট করতে নেমে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৪ উইকেটে ২১৩ রান। অধিনায়ক এইডেন মার্করাম ৫৯ রান করেন। ওপেনার কুইন্টন ডি কক ২৫ ও রায়ান রিকেলটন ৩৫ রান যোগ করেন। শেষদিকে ডেভিড মিলার ৩৯ ও ট্রিস্টান স্টাবস ৩৪ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়ায় নেমেই ধাক্কা খায় কানাডা। প্রথম বলেই দলটির অধিনায়ক দিলপ্রীত বাজওয়াকে কট বিহাইন্ড করে ফেরান লুঙ্গি এনগিডি। নিজের দ্বিতীয় ওভারে আরও দুটি উইকেট নিয়ে কানাডাকে ২৬ রানে ৩ উইকেটে পরিণত করেন এই পেসার।
নাভনীত ধালিওয়াল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। হার্শ ঠাকেরের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে কানাডার ইনিংস টেনে নেন তিনি। তবে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৬ রানেই থামে কানাডার ইনিংস।
এই জয়ে গ্রুপ ‘ডি’-তে শীর্ষে উঠে যায় দক্ষিণ আফ্রিকা, যেখানে আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে জয় পেয়েছিল নিউজিল্যান্ডও।
পরবর্তী ম্যাচে বুধবার আহমেদাবাদেই আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে কানাডা শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে।
