পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 2 সেকেন্ড আগে
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির

পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির

পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান সরকার, জাতীয় দলকে নির্দিষ্ট ম্যাচে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা আইসিসি নোট করেছে বলে এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইসিসি জানায়, এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী সব যোগ্য দলকে সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেওয়ার যে নীতি, পাকিস্তানের বাছাইকৃত অংশগ্রহণ তা সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির টুর্নামেন্টগুলো ক্রীড়াগত সততা, ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক মানদণ্ডের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। কোনো দলের নির্বাচিতভাবে ম্যাচে অংশগ্রহণ এই প্রতিযোগিতার চেতনা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।

জাতীয় নীতির বিষয়ে সরকারগুলোর ভূমিকার প্রতি সম্মান জানালেও, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ও বিশ্বের কোটি ক্রিকেটভক্তের স্বার্থের পরিপন্থী বলেও উল্লেখ করে আইসিসি। একই সঙ্গে পিসিবিকে সিদ্ধান্তটির দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করার আহ্বান জানানো হয়, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে যার অংশীদার পিসিবি নিজেই।

আইসিসি আরও জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করাই তাদের প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে পিসিবিসহ সব সদস্য দেশের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে। আইসিসি আশা প্রকাশ করে, সব পক্ষের স্বার্থ রক্ষা করে এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথে এগোবে পিসিবি।