পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 6 মিনিট আগে-
1
চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড
-
2
হ্যারি ব্রুক স্বীকার করলেন, ওয়েলিংটনে নাইটক্লাব ঘটনায় ছিলেন অন্য ইংল্যান্ড খেলোয়াড়রাও
-
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
-
4
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা
-
5
বৃষ্টি ও বজ্রপাতের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি এখন পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট। ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচে অংশ নেয়ার পরিবর্তে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত নিলে ক্রিকেট জগত এবং ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশটিতে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে রাজনৈতিক এবং ক্রীড়াগত প্রভাবকে কেন্দ্র করে বিতর্ক তীব্র হয়েছে।
ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল মনে করেন, পাকিস্তান সরকারের এই পদক্ষেপ আসলে তাদের নিজের ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করছে। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমার মনে হয়, পাকিস্তান সরকার ও পিসিবি সবাই মিলে নিজেদের ক্রিকেটেরই ক্ষতি করছে। এতে তাদের কোনো সমস্যার সমাধান হবে না। এখানে কারও তো সঠিকভাবে ভাবার দরকার ছিল। কিন্তু তারা এখন ঠিকভাবে ভাবছে না। তারা বাংলাদেশকে সমর্থন দিতে চায়। সেটা তারা দিতেই পারে। সেটা আমাদের বিষয় নয়। কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হবে বাংলাদেশ ও পাকিস্তানেরই।”
রোববার রাতে পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে, তবে ভারতের সঙ্গে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে কথা বলা ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাভাস্কার। তিনি বলেন,
“নিশ্চিতভাবেই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোটা একটি বড় সমস্যা। আগে থেকেই সরে দাঁড়ালে সেটা ভিন্ন বিষয় হতে পারত। কিন্তু টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হলে আইসিসির হস্তক্ষেপ করা উচিত এবং কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আইসিসি কী ধরনের পদক্ষেপ নেবে, তা আমি জানি না। তবে এমন কিছু করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো দল এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেও না পারে।”
গাভাস্কার আরও মন্তব্য করেছেন যে পাকিস্তানের অবস্থান ভবিষ্যতে বদলাতে পারে। ‘আজ তাক’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“বিশ্বজুড়ে যখন এই বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া শুরু হবে, তখন তাদের অবস্থান বদলাতেও পারে। এটা নতুন কিছু নয়। পাকিস্তানি ক্রিকেটাররা অবসর ঘোষণার পর আবার ফিরে আসার নজির আগেও দেখিয়েছেন। ভক্তদের চাওয়ার কথা বলে তাঁরা সিদ্ধান্ত বদলেছেন।”
পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও এই বিষয়ে মত প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে মোহাম্মদ হাফিজ লেখেন,
“শুরুটা ভারতের নো হ্যান্ডশেক দিয়ে। এরপর কি দেখা গেলো পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে সরে গেলো। ক্রিকেট প্রেমীদের জন্য এটি কোনো ভাবেই ভালো সময় নয়। উদ্বিগ্ন!”
অন্য প্রাক্তন পাক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ বলেন,
“সরকারের নেয়া এই অবস্থানটি কঠিন হলেও দরকারি। বানিজ্যিক স্বার্থের আগে মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ব ক্রিকেটে যে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করছে, তা বন্ধ না হলে খেলাটি সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পারবেনা। আমরা গর্বের সঙ্গে খেলি। পাশাপাশি খেলাধুলায় সমতা ও ন্যায়ের পক্ষেও দাড়ায়”
