১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
2
চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড
-
3
হ্যারি ব্রুক স্বীকার করলেন, ওয়েলিংটনে নাইটক্লাব ঘটনায় ছিলেন অন্য ইংল্যান্ড খেলোয়াড়রাও
-
4
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
-
5
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা
১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। রোববার পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দেশটির ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান দল শিগগিরই শ্রীলঙ্কা সফরে যাবে।
পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে বলা হয়, “১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।”
তবে এখনো এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে জানানো হয়নি। ফলে আইসিসির যেকোনো বড় টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত এই ম্যাচটি ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যাত হলে পাকিস্তান শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সমর্থন জানিয়ে আইসিসির বোর্ড সভায় পাকিস্তান বাংলাদেশের প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছিলেন।
পরবর্তীতে বাংলাদেশ ভারতেতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।
এর আগে মহসিন নাকভি জানিয়েছিলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত সোমবার নেওয়া হবে। তবে দলের শ্রীলঙ্কা সফরের মাত্র কয়েক দিন আগে, রোববারই পাকিস্তান সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। উল্লেখযোগ্যভাবে, এই সিদ্ধান্তের দিনই জিম্বাবুয়েতে আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।
যদি পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে না নামে, তাহলে তারা ম্যাচের দুই পয়েন্ট হারাবে। পাশাপাশি আইসিসির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
আইসিসি টুর্নামেন্টে দল মাঠে না নামার ঘটনা নতুন নয়। ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় যেতে অস্বীকৃতি জানায়। ২০০৩ বিশ্বকাপে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ইংল্যান্ড। একই টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে মাঠে নামেনি নিউজিল্যান্ড।
