খালেদ আহমেদের মায়ের মৃ'ত্যুতে বিসিবির শোক
-
1
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
2
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
3
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
-
4
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট
-
5
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
খালেদ আহমেদের মায়ের মৃ'ত্যুতে বিসিবির শোক
খালেদ আহমেদের মায়ের মৃ'ত্যুতে বিসিবির শোক
বৃহস্পতিবার বাংলাদেশের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা মা'রা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপিএলের এই আসরে চিটাগং কিংসের হয়ে খেলছেন এই পেসার। বৃহস্পতিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর খালেদের মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে চিটাগং কিংস।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লেখা হয়,
"জাতীয় দলের পেস বোলার সৈয়দ খালেদ আহমেদের মা রাইমা বেগমের মৃ'ত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাইমা বেগম। তিনি ৬২ বছর বয়সী ছিলেন।"
শোক প্রকাশ করে আরো লেখা হয়, "বিসিবি সৈয়দ খালেদ আহমেদ এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সমবেদনা জানায়।"
উল্লেখ্য, এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে অসাধারণ খেলছেন খালেদ আহমেদ। ৫ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। গত ম্যাচেও খুলনার বিপক্ষে ২ উইকেট নেন তিনি।
