সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 58 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট

সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট

সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট

সিপিএললের শুরুটা স্বপ্নের মতো হলো মেহেদী হাসান মিরাজের। বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। সেন্ট লুসিয়ার বিপক্ষে অসাধারণ স্পেল উপহার দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। ম্যাচ শেষে ক্যারিবীয় শিবিরের এই স্পিন রূপকথার নেপথ্য কৌশল উন্মোচন করেছেন তিনি নিজেই। সব মিলিয়ে ৪ ওভারের নিয়ন্ত্রিত স্পেলে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি।

উইকেটের আচরণ বুঝে জায়গায় বল ফেলাই সফলতার মূল মন্ত্র ছিল জানিয়ে ম্যাচ শেষে মিরাজ বলেন ‘আমার মনে হয় এটি আমাদের জন্য একটি দারুণ শুরু এবং চমৎকার মুহূর্ত। পিচটা দেখে মনে হচ্ছে কিছুটা স্পিন সহায়তা পাওয়া যেতে পারে। আমি শুধু মাথায় রেখেছি, বোলিং করার জন্য এটি একটা দারুণ উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে আমি ঠিক এভাবেই ভাবছি এবং সঠিক জায়গায় বল করে তাদের চাপে ফেলার চেষ্টা করছি।’

গায়ানার উইকেটের গতি এবং সেখানকার দর্শকদের ভূয়সী প্রশংসা করে মিরাজের মন্তব্য, আমার মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতি বেশ কার্যকর; আমি সেই গতিতেই বল করার চেষ্টা করছি। দর্শকরা দারুণ, তারা এসে ‘ওয়ারিয়র্স’ দলকে সমর্থন জোগাচ্ছে, যা সত্যিই উপভোগ্য একটি বিষয়। আশা করি তারাও খেলাটি খুব উপভোগ করেছে।’

নিজের নৈপুণ্যের পাশাপাশি অধিনায়ক ইমরান তাহিরের পারফরম্যান্সেও মুগ্ধ মিরাজ। প্রোটিয়া তারকা তাহিরের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে তিনি জানান, ‘৪৭ বছর বয়সেও তাহির যেভাবে খেলছেন, ফিট আছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন, তা সত্যিই অসাধারণ। তিনি পাঁচটি উইকেট নিয়েছেন, যা ছিল চমৎকার। তা ছাড়া, এটি আমার জন্যও দারুণ একটি সুযোগ, কারণ তার সঙ্গে আমি এই প্রথমবার খেলছি; আমার জন্য এটি একটি বিশেষ মুহূর্ত এবং আমি সত্যিই খুব আনন্দিত।’