মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 51 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ

মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ

মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলমান আসরের দারুণ ছন্দে থাকা দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন তিনি। এর মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিপিএলে মাঠে নামার প্রহর গুনছেন এই টাইগার অলরাউন্ডার।

মূলত আফগান তারকা মোহাম্মদ নবীর বিকল্প হিসেবেই মিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে নবী ফিরে যাওয়ায় গায়ানা কর্তৃপক্ষ অলরাউন্ড পারফরম্যান্সের ধারা বজায় রাখতে মিরাজের ওপর আস্থা রেখেছে। এর পাশাপাশি আফগান উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের স্থানে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

জাতীয় দলের ম্যাচ না থাকায় সিপিএলের বাকি অংশে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামতে মিরাজের সামনে কোনো বাধা নেই। এর আগে ২০১৭ সালে ট্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াডে নাম থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ফলে গায়ানার জার্সি গায়ে চড়িয়েই ক্যারিবীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের।