পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা

পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা

পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ওভার রেটের নিয়ম ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ১১ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান।

টাইম অ্যালাউন্স বা প্রয়োজনীয় সময় হিসাব করার পরও নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান ১১ ওভার পিছিয়ে ছিল বলে জানান আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী (যা সর্বনিম্ন ওভার রেটের অপরাধ সম্পর্কিত), কোনো দল নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে, যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। সে হিসেবে ১১ ওভার পিছিয়ে থাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি কাটার সিদ্ধান্ত দেওয়া হয়।

অন্যদিকে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনসের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি পিছিয়ে থাকা ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটার বিধান রয়েছে। সেই নিয়মে পাকিস্তানের ঝুলিতে থাকা মোট পয়েন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ১১ পয়েন্ট।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নিজের অপরাধ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন পাকিস্তানের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।