বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে
-
1
সাকিব ও হৃদয়ের জাফনাকে হারিয়ে চ্যাম্পিয়ন গাল গ্যাল্যান্টস
-
2
টেস্ট প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ
-
3
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য যুব টাইগার স্কোয়াড চূড়ান্ত, অধিনায়কের দায়িত্বে আলিন
-
4
অনুশীলনের ব্যর্থতা ছাপিয়ে অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ফিল সিমন্স
-
5
মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয় বাংলাদেশ এইচপির
বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে
বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে
দেশের ক্রিকেট গ্রাউন্ড ও টার্ফ ব্যবস্থাপনাকে আরও পেশাদার ও আধুনিক মানের করতে প্রথমবারের মতো 'কিউরেটর লেভেল-১ কোর্স' আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের গ্রাউন্ডস কমিটির উদ্যোগে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
কোর্সটি পরিচালনা করবেন বিসিবি-র 'হেড অব টার্ফ ম্যানেজমেন্ট' এবং আইসিসি অনুমোদিত অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংস। দেশজুড়ে অবস্থিত ভেন্যুগুলোর সার্বিক মানোন্নয়ন এবং মাঠকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে দুটি আলাদা ওয়ার্কশপের মাধ্যমে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে।
প্রথম ওয়ার্কশপটি আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার মোট ৩০ জন মাঠকর্মী অংশ নেবেন।
দ্বিতীয় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ আগস্ট ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এতে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেবেন। দুই ভেন্যুর প্রশিক্ষণই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বোর্ড সূত্রে জানানো হয়েছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের জন্য ক্রিকেট ভেন্যুগুলোকে উচ্চমানের ও যুগোপযোগী করে গড়ে তোলাই এই কোর্সের প্রধান লক্ষ্য। সফলভাবে কোর্স সম্পন্নকারী অংশগ্রহণকারীদের বিসিবির পক্ষ থেকে বিশেষ সনদপত্র দেওয়া হবে।
