শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 'শহীদ আবু সাঈদ স্ট্যান্ড' বাতিলের সংক্রান্ত খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য স্পষ্ট করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গত ২০২৪ সালের জুলাই বিপ্লবের মহান শহীদ আবু সাঈদের নামাঙ্কিত স্ট্যান্ড বা দেশের কোনো স্টেডিয়ামের গ্যালারির নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত বোর্ড নেয়নি। অনলাইনে ছড়ানো এই ধরনের খবর ভিত্তিহীন।
সংস্থাটি জানায়, বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক সিরিজের প্রতিটিতেই এই স্ট্যান্ডের নাম স্পষ্ট দৃশ্যমান ছিল। বিসিবি আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের টিকিট ও প্রচারণাসামগ্রীতেও এসব নাম যথাযথভাবে উল্লেখ করা হয়।
স্টেডিয়ামের সাইনবোর্ড নিয়ে বিসিবি স্পষ্ট করে যে, নিয়মিত সংস্কার কাজের অংশ হিসেবে সাময়িকভাবে কোনো সাইনবোর্ড খোলা বা মেরামত করা হতে পারে। একে নাম বাতিলের সঙ্গে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। যারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে বিসিবি তার নিজস্ব নীতি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে
উল্লেখ্য, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বুধবার তার ব্যাক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিল করে খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন।
