ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
1
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
2
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
3
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
-
4
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট
-
5
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের শারীরিক অবস্থা ও বন্দিদশায় মানবিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাতজন সাবেক ক্রিকেট অধিনায়ক। অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ যৌথভাবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে তারা উল্লেখ করেন, কোনো রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থান থেকে নয়, বরং কেবল প্রাক্তন অধিনায়ক হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই আবেদন জানাচ্ছেন।
সাবেক এই তারকা ক্রিকেটাররা স্পষ্ট করেছেন যে, ইমরান খানের বিরুদ্ধে চলা আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে তারা কোনো মতামত দিচ্ছেন না, কারণ এটি সম্পূর্ণ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। তবে রাজনীতি যা-ই হোক না কেন, বন্দিদশায় যেকোনো মানুষের সঠিক চিকিৎসা ও মানবিক অধিকার পাওয়া একটি মৌলিক বিষয়।
উল্লেখ্য, ইমরানের শারীরিক অবস্থা, বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে পরিবার দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে। চ্যাপেল এ বিষয়ে কথা বলার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন করলেও এখনও কোনো সাড়া পাননি।
ইমরান খানের চিকিৎসার দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সরব হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরানের জন্য স্বাধীন মেডিকেল বোর্ড গঠন, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরাম, মঈন খান এবং অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সসহ বহু তারকা আগেই এই বিষয়ে সংহতি প্রকাশ করেছেন।
