গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
-
3
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনেও ভারত এগিয়ে, মানছেন মিচেল স্যান্টনার
-
4
টি-টোয়েন্টিতে একলাফে ৬৫ ধাপ এগিয়ে সরাসরি ২৫তম স্থানে প্রোটিয়া ব্যাটার
-
5
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
ক্যারিবীয় দ্বীপাঞ্চলে পা রেখেই নিজের উপস্থিতি জানান দিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিপিএলে নিজের প্রথম ম্যাচেই চমৎকার বোলিংয়ে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন এই অফস্পিনার। ৪ ওভারে খরচ করেছেন মাত্র ১৩ রান। তার এই অনবদ্য স্পেল এবং অধিনায়ক ইমরান তাহিরের ৫ উইকেটের ধ্বংসাত্মক বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
প্রভিডেন্সের উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে মিরাজ ও তাহিরের ঘূর্ণি ফাঁদে পড়ে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়ার ইনিংস। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই শেষ বলে জন ক্যাম্পবেলকে লং অফে ক্যাচ বানিয়ে বিদায় করেন মিরাজ। নিজের তৃতীয় ওভারে এসে আরও মারাত্মক রূপ নেন তিনি তুলে নেন আরও দুটি উইকেট। প্রথমে কেমল স্যাভরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবং পরবর্তীতে চারিত আসালাঙ্কাকে শাই হোপের ক্যাচে পরিণত করেন।
মিরাজের পাশাপাশি গায়ানার জয়ের আসল নায়ক ছিলেন দলের ৪৭ বছর বয়সী অধিনায়ক ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করে সেন্ট লুসিয়ার মিডল অর্ডার একাই ধসিয়ে দেন এই অভিজ্ঞ লেগস্পিনার।
১২০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য গায়ানাকেও খানিকটা সংগ্রাম করতে হয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে জয় নিশ্চিত করে দলটি। বল হাতে দ্যুতি ছড়ালেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মিরাজ, মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন তিনি।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কারণে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী টুর্নামেন্টের মাঝপথে দল ছাড়ায় তার বদলি হিসেবেই শেষ মুহূর্তে গায়ানায় ডাক পান মিরাজ।
ম্যাচসেরার পুরস্কার জেতার পর তরুণ সতীর্থ মিরাজের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক ইমরান তাহির। তিনি বলেন, “আমাদের দলে নবী ছিল, যে আমাদের সেরা এবং খুবই উঁচুমানের বোলার। নবী চলে যাওয়ার পর মিরাজ এসে যে বোলিংটা করেছে তা এক কথায় দারুণ। আমরা ঠিক এমনই একটি পারফরম্যান্স প্রত্যাশা করছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মিরাজের মতো একজন বিশ্বমানের বোলারকে দলে পাওয়া আমাদের জন্য সত্যিই আনন্দের।”
