বাংলাদেশে প্রথম বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স, সূচনা চট্টগ্রাম পর্বে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশে প্রথম বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স, সূচনা চট্টগ্রাম পর্বে

বাংলাদেশে প্রথম বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স, সূচনা চট্টগ্রাম পর্বে

বাংলাদেশে প্রথম বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স, সূচনা চট্টগ্রাম পর্বে

বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো তৈরি ও আধুনিক আউটফিল্ড ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘বিসিবি কিউরেটর লেভেল-১’ কোর্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির উদ্যোগে আয়োজিত এই কোর্সটির তত্ত্বাবধানে থাকছেন আইসিসি সার্টিফাইড কিউরেটর ও বিসিবি’র হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

দুই ধাপের এই ঐতিহাসিক প্রশিক্ষণ কর্মসূচির প্রথম অংশ ‘চট্টগ্রাম ওয়ার্কশপ’ আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ১১ ও ১২ আগস্ট দুই দিনব্যাপী চলবে এই কর্মশালা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রথম পর্বের এই কর্মশালায় চট্টগ্রাম, কক্সবাজার, পূর্বাচল, বিকেএসপি এবং ফতুল্লা ভেন্যুর মোট ৩৩ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন।

আধুনিক ক্রিকেটের চাহিদা মেনে পিচ তৈরি ও টার্ফ ম্যানেজমেন্টে মাঠকর্মীদের দক্ষ করে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। কর্মশালায় মাটির সঠিক নির্বাচন ও ব্যবহার, আর্দ্রতা নিয়ন্ত্রণ, ঘাস রোপণের আধুনিক প্রযুক্তি, ড্রেনেজ ব্যবস্থা এবং পরিস্থিতি অনুযায়ী স্পোর্টিং কিংবা ব্যাটার-বোলারবান্ধব উইকেট তৈরির ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে।

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মান বাড়াতে ভালো উইকেটের বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ স্থানীয় গ্রাউন্ডসম্যানদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানসম্পন্ন উইকেট তৈরিতে কার্যকরী ভূমিকা রাখবে, যা চূড়ান্তভাবে ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের চ্যালেঞ্জ মোকবিলায় সহায়তা করবে।

কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের বিসিবি’র পক্ষ থেকে অফিসিয়াল সনদপত্র প্রদান করা হবে। চট্টগ্রাম পর্বের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় পর্বের কর্মশালা অনুষ্ঠিত হবে।