সিরিজ শেষে কে কোন পুরষ্কার পেলেন
-
1
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সিরিজ শেষে কে কোন পুরষ্কার পেলেন
সিরিজ শেষে কে কোন পুরষ্কার পেলেন
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস। দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পেল ৬ উইকেটের রোমাঞ্চকর জয়। আর তাতেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। পাকিস্তান সফরে গুরুত্বপূর্ণ অবদান রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জিতলেন সিরিজ সেরার পুরষ্কার। লিটন দাসের হাতে ওঠল ম্যাচ সেরার পুরষ্কার।
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়, একই সাথে পাকিস্তান হলো বাংলাওয়াশ। রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্টে আধিপত্য বিস্তার করে দাপুটে জয়। যাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও দুই তরুণ পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ। তাদের অতিমানবীয় পারফর্ম্যান্সে বাংলাদেশ পেল ঐতিহাসিক সিরিজ জয়।
পাকিস্তান সিরিজ শেষে কে কি পুরষ্কার পেলেন-
জাকির হাসান- স্ট্রাইকার অব দ্য ম্যাচ, ৩৯ বলে ৪০ রানের ইনিংস
মেহেদী হাসান মিরাজ- এনার্জেটিক ব্যাটার, দলের বিপর্যয়ে ৭৮ রানের ইনিংস
নাহিদ রানা- আউটস্ট্যান্ডিং পারফর্ম্যান্স- দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট
লিটন দাস- প্লেয়ার অব দ্য ম্যাচ, ২২৮ বলে ১৩৮ রানের ইনিংস
মেহেদী হাসান মিরাজ- প্লেয়ার অব দ্য সিরিজ, ১৫৫ রান ও ১০ উইকেট
মেহেদী হাসান মিরাজ তার প্লেয়ার অব দ্য সিরিজের পুরষ্কারে পাওয়া ৫ লাখ পাকিস্তানি রূপি ছাত্র আন্দোলনে নিহত এক রিকশা চালককে উৎসর্গ করলেন। এছাড়াও প্রথম ইনিংসে তার খেলা ৭৮ রানের ইনিংসের জন্য তিনি জিতেছেন এনার্জেটিক ব্যাটারের অ্যাওয়ার্ড। ১৩৮ রানের অতিমানবীয় ইনিংস খেলা লিটন দাস প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে পেলেন ৩ লাখ পাকিস্তানি রূপি।
