হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল

হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল

হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের প্রখর রোদ থেকে আচমকা ইংল্যান্ডের বৃষ্টিস্নাত কনকনে ঠান্ডায় পরিবেশ পরিবর্তন মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলার মতো এই অনুষঙ্গকেই বড় ঢাল হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান শিবির। হেডিংলেতে ইংলিশদের বিপক্ষে বল হাতে নিজেদের হারিয়ে খোঁজার নেপথ্যে হঠাৎ আবহাওয়া বদলে যাওয়াকেই বড় অনুঘটক বলে মনে করছেন সফরকারীদের পেস বোলিং পরামর্শক উমর গুল।

প্রথম টেস্টের চিত্রনাট্যে চোখ রাখলে দেখা যায়, আয়োজকদের তোলা ৪০৯ রানের বিশাল পাহাড়ের মুখে পাকিস্তানের পেস ব্যাটারি ছিল একেবারেই অকার্যকর। যার অন্তিম পরিণতি হিসেবে সফরকারীদের বরণ করতে হয়েছে ইনিংস ও ৫১ রানের মর্মান্তিক হার।

মঙ্গলবার ঐতিহ্যবাহী লর্ডসের সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে সফরকারী দলের বোলিং কোচ উমর গুল হেডিংলের জলবায়ুগত বৈপরীত্যের পূর্ণাঙ্গ বিবরণ দেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আবহাওয়ার এমন আকস্মিক অবনতি ও চরম ঠান্ডার জন্য দল যে একেবারেই অপ্রস্তুত ছিল, তা স্পষ্ট করে তিনি সফরসূচির প্রাথমিক দিনগুলোর পেছনের বাস্তবতা ব্যক্ত করেন,

“আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ থেকে এখানে এসেছিলাম, তখন আবহাওয়া গরম ছিল। গ্রীষ্মটা ছিল বেশ উষ্ণ। আমরা আশা করিনি যে এত ঠান্ডা হয়ে যাবে। এমনকি ক্রয়ডনে প্রস্তুতি ম্যাচের সময়ও আবহাওয়া গরম ছিল। কিন্তু হেডিংলেতে পৌঁছানোর পর সবকিছু সম্পূর্ণ ভিন্ন ছিল। বৃষ্টি হয়েছে এবং আবহাওয়াও ঠান্ডা ছিল।”

অনুকূল পরিবেশ না পাওয়ায় যে ক্রিকেটাররা নিজেদের সেরা পারফর্ম মেলে ধরতে পারেননি এবং মানিয়ে নেওয়ার এই বিলম্বিত প্রক্রিয়া কীভাবে ম্যাচ পরিকল্পনায় বিঘ্ন ঘটিয়েছিল, তার ব্যাখ্যা দিতে গিয়ে গুল প্রত্যাশার সঙ্গে বাস্তবতার পার্থক্যের বিষয়টি তুলে ধরে যোগ করেন,

“অবশ্যই, ওই ঠান্ডা আবহাবায় কিছুটা সময় কাটিয়ে অভ্যস্ত হতে হয়। এ কারণেই আমরা সেভাবে ভালো বোলিং করতে পারিনি এবং আবহাওয়ার কারণে পরিকল্পনা অনুযায়ী বোলিংও করতে পারিনি। তবে আশা করি, খেলোয়াড়েরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেবে এবং পরের ম্যাচে ভালো করবে।”

ইংলিশ ব্যাটাররা যখন ৪০৯ রানের পাহাড় গড়ে পেসারদের একের পর এক বাউন্ডারিতে ভাসিয়ে দিচ্ছিলেন, তখন পাকিস্তানের তরুণ বোলিং ইউনিটের পেশির জড়তা ও শারীরিক অনমনীয়তা কীভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সে সম্পর্কিত শারীরবৃত্তীয় ব্যাখ্যায় উমর গুল আরও বলেন,

“তাপমাত্রার পরিবর্তনের কারণে আমার মনে হয়েছে, বোলাররা কিছুটা শক্ত হয়ে গিয়েছিল। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়। আশা করি, পরের ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত থাকবে।”