গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স

গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স

গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স

বিতর্কিত কান্ডে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ইংলিশ ফাস্ট বোলার ব্রাইডন কার্স। ডার্বিতে একটি বারের বাইরে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শনিবার রাতে তাকে সাময়িকভাবে আটক (হ্যান্ডকাফ পরানো) করেছিল স্থানীয় পুলিশ। পরে স্থান ত্যাগ করার শর্তে তাকে ছেড়ে দেওয়া হলেও পুরো বিষয়টি তদন্ত করছে স্বাধীন ‘ক্রিকেট রেগুলেটর’। 

তদন্ত চলাকালীন দল থেকে কার্সকে বাদ দিয়ে ২৩ বছর বয়সী পেসার সনি বেকারকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চলতি গ্রীষ্মে শৃঙ্খলাজনিত কারণে টেস্ট ম্যাচ মিস করা ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হলেন ৩১ বছর বয়সী এই বোলার।

ডার্বিশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ জয়ের পর উদযাপনের সময় এই ঘটনা ঘটে। সেই সময়ে কার্সের সাথে সাবেক অধিনায়ক বেন স্টোকস এবং ম্যাথিউ পটসও উপস্থিত ছিলেন। 

এর আগে ২০২৪ সালে বাজির সাথে জড়িত থাকার অপরাধে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন কার্স। লর্ডসে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে এই তারকার বাদ পড়া ইংলিশ ক্রিকেটে আবারও মাঠের বাইরের বিশৃঙ্খলা ও শৃঙ্খলার বিষয়টি সামনে নিয়ে এলো।