শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
4
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
5
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে সাম্প্রতিক আলোচনার অবসান টানতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করা হয়নি, বরং নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গণমাধ্যমের একটি অংশে শরফুদ্দৌলার চুক্তি বাতিল হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিভ্রান্তি দূর করতেই তার চুক্তির বর্তমান অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, বিসিবির কেন্দ্রীয় চুক্তিভুক্ত আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার মূল চুক্তির মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ডিসেম্বরে। পরে সেটি বিশেষ বিবেচনায় ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে আর কোনো চুক্তি করা হয়নি।
বিসিবির ব্যাখ্যায় উঠে এসেছে, আইসিসির এলিট প্যানেলে দায়িত্ব পালনের কারণে শরফুদ্দৌলার আন্তর্জাতিক ব্যস্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে দেশের ক্রিকেটে আগের মতো নিয়মিত সময় দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই কেন্দ্রীয় চুক্তি আর সম্প্রসারণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে বোর্ড উল্লেখ করেছে, আইসিসির এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের অধিকাংশকেই পূর্ণ সদস্যভুক্ত ক্রিকেট বোর্ডগুলো কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখে না। আন্তর্জাতিক সূচি ও নিজ নিজ বোর্ডের কার্যক্রমের মধ্যে সমন্বয়ের জটিলতাই এর প্রধান কারণ।
তবে বিসিবি স্পষ্ট করেছে, শরফুদ্দৌলার সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না। তার সময়সূচি ও প্রাপ্যতা অনুযায়ী ভবিষ্যতেও দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি দেশের প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকবে।
এ প্রসঙ্গে বিসিবি একটি উদাহরণও দিয়েছে। কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৬ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে একই ব্যবস্থায় আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা, যা বোর্ড ও তার চলমান পেশাগত সম্পর্কেরই প্রতিফলন।
