বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
1
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
2
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স
-
3
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়েছেন এনগারাভা ও টেলর
-
4
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের
-
5
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
প্রথম টেস্টে হেডিংলিতে খাবি খাওয়ার পর লর্ডস টেস্টের আগে বড় স্বস্তির সংবাদ পেল পাকিস্তান দল। আঙুলের চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে প্রস্তুত তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম চোট পাওয়ার পর বেকেনহামের প্রস্তুতি ম্যাচে আবার আঙুলে আঘাত পান বাবর। তবে দুই দিন পর লর্ডসে শুরু হতে যাওয়া ম্যাচের আগে নেট সেশনে পুরোদমে ব্যাট করেছেন তিনি। পেসার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়ে সাবলীল ব্যাটিং করার বিষয়টি নিশ্চিত করেছেন দলের বোলিং কোচ উমর গুল।
উমর গুল বলেন, "বাবর নেটে পূর্ণাঙ্গ ব্যাটিং সেশন সম্পন্ন করেছে এবং ওকে বেশ ভালো দেখাচ্ছিল। আমরা আশাবাদী সে ম্যাচে খেলবে। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সব বিভাগে ভালো করতে হবে। তবে জয় পেতে বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব।"
হেডিংলিতে দুই ইনিংস মিলিয়ে ৮৬ ওভারের কম স্থায়ী হয়েছিল পাকিস্তানের ব্যাটিং। বাবরের প্রত্যাবর্তনে সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হবে। চার নম্বর পজিশনে বাবর ফিরলে একাদশে আসছে পরিবর্তন, যেখানে আজান আওয়াইসের বাদ পড়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে শান মাসুদ বা আবদুল্লাহ শফিকের মধ্যে একজন উঠে আসবেন ওপেনিংয়ে।
ইংল্যান্ডের মাটিতে বাবরের রেকর্ড অসাধারণ। সেখানে ছয় ইনিংসে তিন হাফ-সেঞ্চুরিসহ তার গড় ৬৫.৭৫। ইংলিশদের বিপক্ষে সব মিলিয়ে ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় ৫৩.৮৩। প্রথম টেস্টের বিপর্যয় কাটিয়ে বাবর আজমের ব্যাটে ভর করে লর্ডসে পাকিস্তান ঘুড়ে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
