অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ২১ রানে হারল বাংলাদেশ এইচপি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ২১ রানে হারল বাংলাদেশ এইচপি

অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ২১ রানে হারল বাংলাদেশ এইচপি

অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ২১ রানে হারল বাংলাদেশ এইচপি

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরে গেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনে প্রথমে ব্যাট করে অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৬৪ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল অ্যাডিলেড। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে ৩৮ রান করেন থমাস কেলি এবং ২৯ বলে ৩৫ রান করেন হেনরি হান্ট। এছাড়া নোয়াহ ম্যাকফ্যাডিনে খেলেন ৩১ রানের ইনিংস। 

বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেন আব্দুল গাফফার সাকলাইন। তিনি মাত্র ২১ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মো: রুবেল ৩০ রানে নেন ৩টি উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে অ্যাডিলেড।

১৬৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ওপেনার জিশান আলমের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ এইচপি দল। দলের পক্ষে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেন আরিফুল ইসলাম। ৫৪ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মিডল অর্ডারে হাবিবুর রহমান সোহান ১৮ বলে ২৩ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্য থেকে দূরেই থেকে যায় বাংলাদেশ।

অ্যাডিলেডের বোলারদের মধ্যে লাচলান ব্যাংস ২৯ রান দিয়ে ৪টি এবং ওয়াহেগুরু ঢিলন ১৫ রান খরচায় ২টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। 

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ এইচপি। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।