সাকিব ও হৃদয়ের জাফনাকে হারিয়ে চ্যাম্পিয়ন গাল গ্যাল্যান্টস
সাকিব ও হৃদয়ের জাফনাকে হারিয়ে চ্যাম্পিয়ন গাল গ্যাল্যান্টস
সাকিব ও হৃদয়ের জাফনাকে হারিয়ে চ্যাম্পিয়ন গাল গ্যাল্যান্টস
লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে গাল গ্যাল্যান্টস। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে বাংলাদেশ দলের দুই তারকা সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় জাফনা কিংসের হয়ে মাঠে নেমেছিলেন। বল হাতে সাকিব আল হাসান নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়লেও ব্যাট হাতে দুইজনই ব্যর্থ হওযায় শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হয় জাফনার।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জাফনা কিংস। তবে গাল গ্যাল্যান্টসের বোলারদের তোপের মুখে পড়ে ১৯.৩ ওভারে মাত্র ১২৩ রানেই গুটিয়ে যায় তারা। চার নম্বরে ব্যাটিংয়ে আসা তাওহীদ হৃদয় ১০ বলে ১টি চারে মাত্র ১০ রান করে সচিন্দু কলম্বাগের শিকারে পরিণত হন।
এরপর সাকিব আল হাসানও উইকেটে থিতু হতে পারেননি। ১৩ বলে কোনো বাউন্ডারি ছাড়া ৯ রান করে এশান মালিঙ্গার বলে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা।
১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে গাল গ্যাল্যান্টস। ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব আল হাসান। নিজের ৪ ওভারের স্পেলে কোনো মেডেন না পেলেও মাত্র ১৫ রান খরচ করে মূল্যবান ২টি উইকেট নেন তিনি (ইকোনমি ৩.৭৫)। এছাড়া ত্রিবিন ম্যাথিউস ১৫ রানে ২টি উইকেট পান।
তবে স্বল্প পুঁজি নিয়ে শেষ পর্যন্ত গাল গ্যাল্যান্টসকে থামানো সম্ভব হয়নি। টম রজার্সের ৩৪ এবং দিনুড়া কালুপাহানার ৩১ রানের ওপর ভর করে ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গাল গ্যাল্যান্টস।
