দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে এ দলের নেতৃত্বে তাওহীদ হৃদয়, স্কোয়াডে ফিরলেন মিঠুন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে এ দলের নেতৃত্বে তাওহীদ হৃদয়, স্কোয়াডে ফিরলেন মিঠুন

দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে এ দলের নেতৃত্বে তাওহীদ হৃদয়, স্কোয়াডে ফিরলেন মিঠুন

দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে এ দলের নেতৃত্বে তাওহীদ হৃদয়, স্কোয়াডে ফিরলেন মিঠুন

চারদিনের ম্যাচের রেশ না কাটতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্রত্যাবর্তন এই দল গঠনের অন্যতম প্রধান আকর্ষণ। একইসঙ্গে টপ অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়াতে নির্বাচকরা বিশ্বাস রেখেছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়ের ওপর। 

তাছাড়া আফিফ হোসেন, জাকের আলী অনিক, সাইফ হাসান এবং উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানদের উপস্থিতি দলটিকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছে।

স্পিন ও পেসের বৈচিত্র্য বজায় রেখে সাজানো হয়েছে বোলিং ডিপার্টমেন্ট। লেগ স্পিনার রিশাদ হোসেন এবং অফ স্পিনার আলিস আল ইসলামের পাশাপাশি পেস আক্রমণে রাখা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা ও উদীয়মান আল ফাহাদকে।

আগামী ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মুখোমুখি হবে সফরকারীরা। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াড: 

তাওহীদ হৃদয় (অধিনায়ক), নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।