বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ

বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ

বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ

ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ২১তম ম্যাচে নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানের ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) একাদশ। আরিফুল ইসলাম এবং সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে এই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এ দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জিশান আলম কোনো রান না করেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ২৬ রান করে বিদায় নিলে চাপে পড়ে দল। অধিনায়ক ইরফান শুকুরও মাত্র ৩ রান করে আউট হন।

তবে চতুর্থ উইকেটে হাল ধরেন আরিফুল ইসলাম ও অভিজ্ঞ সাব্বির রহমান। আরিফুল ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে দৃষ্টিনন্দন ৭১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে সাব্বির রহমান ছিলেন আরও বেশি আক্রমণাত্মক। তিনি মাত্র ৩৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ এইচপি দল। 

নিউজিল্যান্ডের পক্ষে ম্যাথিউ ফিশার ৩১ রানে ২টি উইকেট নেন।

১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড এ দল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত লাইল-লেন্থের সামনে নিউজিল্যান্ডের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

যার ফলে ২৩ রানের একটি দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি একাদশ। এই জয়ের ফলে টুর্নামেন্টের নকআউট পর্বের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।