অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
5
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে স্বাগতিক দলকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। ডারউইনের মারারা স্টেডিয়ামে অর্জিত এই জয়কে দেশের ক্রীড়া ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচনা করছে সরকার।
ম্যাচে তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪২৬ রান তোলে বাংলাদেশ এবং ২২৮ রানের গুরুত্বপূর্ণ লিড নেয়। পরবর্তীতে হাসান মাহমুদের ৯ উইকেট ও দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ৫ উইকেটের মারাত্মক বোলিং স্পেলে পর্যদুস্ত হয় অজি ব্যাটিং লাইনআপ। এই ঐতিহাসিক সাফল্যের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
মন্ত্রিসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের এই জয় দলের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। এই সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি বহুলাংশে উজ্জ্বল করবে বলে মন্ত্রিসভা আশাবাদ ব্যক্ত করে।
