২২ অক্টোবর শুরু চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লীগ শুরু হলো খেলোয়াড় রেজিস্ট্রেশন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 7 মিনিট আগে
২২ অক্টোবর শুরু চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লীগ শুরু হলো খেলোয়াড় রেজিস্ট্রেশন

২২ অক্টোবর শুরু চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লীগ শুরু হলো খেলোয়াড় রেজিস্ট্রেশন

২২ অক্টোবর শুরু চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লীগ শুরু হলো খেলোয়াড় রেজিস্ট্রেশন

চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটারদের আবার মাঠে ফেরাতে এবং অঞ্চলে ক্রিকেটের নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে আগামী ২২ অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লীগ (সিএফএল) ২০২৬’। 

মোট আটটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের সার্বিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আজ থেকে খেলোয়াড়দের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকএস) সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে গত ৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা ও বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ছয়টি ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধির উপস্থিতিতে সেই সভায় টুর্নামেন্টের বিন্যাস ও পারিশ্রমিক কাঠামো চূড়ান্ত করা হয়। 

সিদ্ধান্তের ভিত্তিতে ডিরেক্ট সাইনিং খেলোয়াড়দের জন্য ৪০ হাজার টাকা, প্রিমিয়ার লীগ ক্যাটাগরির জন্য ২৫ হাজার টাকা, প্রথম বিভাগ ক্যাটাগরির জন্য ১৫ হাজার টাকা এবং প্রমিজিং স্টার (দ্বিতীয় বিভাগ ও বয়সভিত্তিক) ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, বিগত দুই মৌসুমে চট্টগ্রাম প্রিমিয়ার লীগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে অংশ নেওয়া ক্রিকেটাররা এই রেজিস্ট্রেশনে অংশ নিতে পারছেন। নিবন্ধিত খেলোয়াড়দের নিয়ে তৈরি করা হবে একটি 'অ্যাভেলেবল প্লেয়ার্স লিস্ট', যেখান থেকে পরবর্তীতে 'প্লেয়ার্স ড্রাফট'-এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দমতো দল গঠন করবে।

উল্লেখ্য, গত কয়েক বছর যাবত চট্টগ্রামে নিয়মিত স্থানীয় লীগ না হওয়ায় এই ফ্র্যাঞ্চাইজ লীগ উদীয়মান ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। গত মৌসুমে যেখানে ২৮০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছিলেন এবং প্রায় ১০০ জন খেলার সুযোগ পেয়েছিলেন, এবারও এই টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটারদের অর্থনৈতিক ও পেশাগত সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন সিএফএল সংশ্লিষ্টরা।