স্টিফেন ফ্লেনমিংয়ের স্থলাভিষিক্ত হয়ে সিএসকের নতুন প্রধান কোচ জহির খান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
স্টিফেন ফ্লেনমিংয়ের স্থলাভিষিক্ত হয়ে সিএসকের নতুন প্রধান কোচ জহির খান

স্টিফেন ফ্লেনমিংয়ের স্থলাভিষিক্ত হয়ে সিএসকের নতুন প্রধান কোচ জহির খান

স্টিফেন ফ্লেনমিংয়ের স্থলাভিষিক্ত হয়ে সিএসকের নতুন প্রধান কোচ জহির খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা আসর ২০২৭ কে সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। স্টিফেন ফ্লেমিংয়ের সাথে ১৮ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে ভারতের সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার জহির খানকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

২০২৬ মৌসুমসহ টানা তিন মৌসুম আইপিএলের প্লে-অফে উঠতে ব্যর্থ হয় চেন্নাই। এরপরই দলের সাপোর্টিং স্টাফে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। ফ্লেমিং সম্প্রতি ইংল্যান্ড পুরুষ টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ায় সিএসকে ছাড়েন।

নতুন দায়িত্ব পাওয়ার পর জহির খান বলেন, "আইপিএল ইতিহাসের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। চিপকের ‘সুপারফ্যানদের’ সামনে নতুন এক অধ্যায় শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।"

খেলোয়াড়ি জীবনে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন জহির। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ‘ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস’ এবং সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবেও কাজ করেছেন। তবে মূল কোচ হিসেবে কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে এটিই হতে যাচ্ছে ৪৭ বছর বয়সী সাবেক এই পেসারের প্রথম অভিজ্ঞতা।