হৃদয়ের চিকিৎসার দায়িত্বে পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে
হৃদয়ের চিকিৎসার দায়িত্বে পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

হৃদয়ের চিকিৎসার দায়িত্বে পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

হৃদয়ের চিকিৎসার দায়িত্বে পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসানের (হৃদয়) চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শনিবার (৫ জুলাই) মতিঝিল সংলগ্ন যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, হৃদয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে আসার পর তাঁর নির্দেশনায় দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনে সহযোগিতা করছে।

তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে এই তরুণ ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ। দেশের যেকোনো ক্রীড়াবিদ সংকটে পড়লে মানবিক সহায়তা প্রদানের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।