আইচিসন আন্তর্জাতিক আন্তঃস্কুল ক্রিকেটে খেলবে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
আইচিসন আন্তর্জাতিক আন্তঃস্কুল ক্রিকেটে খেলবে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল

আইচিসন আন্তর্জাতিক আন্তঃস্কুল ক্রিকেটে খেলবে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল

আইচিসন আন্তর্জাতিক আন্তঃস্কুল ক্রিকেটে খেলবে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল

লাহোরে অনুষ্ঠিতব্য প্রথম আইচিসন আন্তর্জাতিক আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল। আগামী ২০ থেকে ২৮ জুন পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আইচিসন কলেজের ১৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে টুর্নামেন্টটি।

শনিবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমির সামনে দলের ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শুভকামনা জানান।

বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলে রয়েছেন মো. নাঈম হাসান সবুজ, কবিদ আল সিয়াম, অদৃত ঘোষ, ফারহান সাদিক, রাকিবুল হোসেন, সাইয়েদ মো. রাফিন, মোহাম্মদ জুনায়েদ হোসেন, মোহাম্মদ সামি, রিয়াদ শেখ, আল আমিন হোসেন, মো. ইব্রাহিম, মো. সাব্বির আলম, স্বপ্ন দাস ও মো. আশরাফুল ইসলাম।