আবুধাবিতে দারুণ সূচনা বাংলাদেশের, লাঞ্চ বিরতি পর্যন্ত ১৩৪- ১
-
1
শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা
-
2
নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ সাবেক কিউই তারকা বিজে ওয়াটলিং
-
3
কুশল মেন্ডিস শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক
-
4
আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
-
5
আবুধাবির গরমকে পাশ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ধারাবাহিকতার পরীক্ষা বাংলাদেশের
আবুধাবিতে দারুণ সূচনা বাংলাদেশের, লাঞ্চ বিরতি পর্যন্ত ১৩৪- ১
আবুধাবিতে দারুণ সূচনা বাংলাদেশের, লাঞ্চ বিরতি পর্যন্ত ১৩৪- ১
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনেই চমৎকার সূচনা করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ১ম দিনের প্রথম সেশনেই দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শন দেখিয়েছে টাইগার ব্যাটাররা। প্রথম সেশন শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ১৩৪ রান।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলা শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে দারুণ লড়াই করে স্কোরবোর্ড সচল রাখে দুই ব্যাটার। নির্ধারিত ২৬ ওভার শেষে মাত্র ১টি উইকেটের পতন ঘটে। প্রথম সেশনে দুই ওপেনার তানজিদ তামিম ও সাদমান ইসলামের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশ দলকে শুরুতেই চালকের আসনে বসিয়ে দিয়েছে।
আফগান বোলাররা শুরুতে উইকেটের দেখা পাওয়ার চেষ্টা করলেও বাংলাদেশের ব্যাটারদের দৃঢ়তার সামনে সুবিধা করতে পারেনি। মধ্যাহ্নভোজের বিরতি শেষে দ্বিতীয় সেশনে এই শক্ত ভিতকে আরও বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
৭১ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলে ইসমাত আলমের বলে ক্যাচ হয়ে ফেরেন তানজিদ তামিম। তার ইনিংসে ছিলো ৮টি চার ও ৪টি ছক্কার মার। তাকে সঙ্গ দেওয়া সাদমান ইসলাম অপরাজিত আছেন ৭৯ বলে ৪১ রানে। তার ইনিংসে আছে ৫ টি চারের মার। ক্রিজের নতুন ব্যাটার মুমিনুল হক অপরাজিত আছেন ৫ রানে।
