কুশল মেন্ডিস শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক
-
1
শ্রেয়াস আইয়ারের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের জয়
-
2
হারমনপ্রীতের পর ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা
-
3
টি-টোয়েন্টি বোলারদের সেরা বাংলাদেশের নাসুম-মেহেদি
-
4
মাহমুদউল্লাহর একাকী লড়াই বৃথা, ৩৭ রানে হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন
-
5
শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা
কুশল মেন্ডিস শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক
কুশল মেন্ডিস শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক
শ্রীলঙ্কা টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার জায়গায় মেন্ডিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই জাতীয় দলের অধিনায়ক হিসেবে মেন্ডিসের পথচলা শুরু হবে। ৩১ বছর বয়সী এই ব্যাটার এর আগে কখনো শ্রীলঙ্কার জাতীয় দলের অধিনায়কত্ব করেননি।
২০১৫ সালে কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মেন্ডিসের। এখন পর্যন্ত ৭৫টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ ৪ হাজার ৮৩৬ রান।
অন্যদিকে, অধিনায়কত্ব ছাড়লেও দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ডি সিলভা। নির্বাচকদের কাছে দেওয়া চিঠিতে ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সময় এসেছে বলেই তিনি মনে করেন।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের পর শ্রীলঙ্কার হয়ে ৬৯টি টেস্ট খেলেছেন ডি সিলভা। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৪ হাজার ৪৩১ রান, পাশাপাশি নিয়েছেন ৪৩ উইকেট।
চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে জায়গা হয়নি ডি সিলভার।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর ১৭ নভেম্বর লাহোরে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
