থাইল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসরা নিশ্চিত করল সেমিফাইনালের জায়গা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
থাইল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসরা নিশ্চিত করল সেমিফাইনালের জায়গা

থাইল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসরা নিশ্চিত করল সেমিফাইনালের জায়গা

থাইল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসরা নিশ্চিত করল সেমিফাইনালের জায়গা

আবারো নিজেদের শক্তি প্রমাণ করলো বাংলাদেশ 'এ' নারী ক্রিকেট দল। রাইজিং স্টার্স এশিয়াকাপে থাইল্যান্ড নারী দলকে মাত্র ৩ উইকেটে হারিয়ে টানা দুই জয়ে সেমিফাইনালে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শেষ মুহূর্তগুলোতে রোমাঞ্চ ছড়িয়েছে পুরো স্টেডিয়ামে। শেষ ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন ফারজানা ইয়াসমিন। দ্বিতীয় ও তৃতীয় বলে চার এবং ছক্কা হাঁকিয়ে জয়ের সমীকরণ নামিয়ে আনেন তিনি। পরের বলে এক রান নিয়ে বাংলাদেশকে দুই বলে ১ রানে জয় নিশ্চিত করেন। এই ডানহাতি ব্যাটারের সাহসী ইনিংস দলের জন্য রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেয়।

থাইল্যান্ডের ব্যাটাররা আগে ব্যাট করতে নেমেও বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে থাইল্যান্ডের ইনিংস থেমে যায় ১০৩ রানে। দলের পক্ষে নান্নাপাত কনচারোয়েঙ্কাই ৩৪ এবং নাত্থাকান চান্থাম ২৪ রান করে। এছাড়া দুই অঙ্কের রান সংগ্রহ করেছেন অনিছা কামচমফু ও পান্নিতা মায়াও। 

বাংলাদেশের পক্ষে শরিফা খাতুন ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট, এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস ১টি করে উইকেট নেন।

চেজে নেমে শুরুতেই স্কোরবোর্ডে ১১ রান থাকতেই বাংলাদেশের টপ-অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফেরেন। দলের বিপাকে পড়ার পর শামিমা সুলতানা ও লতা মণ্ডল মাঠে দাঁড়িয়ে দলের হাল ধরে। শামিমা ২৯ বলে ২৬ রান করে বিদায় নেন, আর লতা ৪০ বলে ৩০ রান করে আউট হন। অধিনায়ক ফাহিমা খাতুন ১৬ বলে ১২ রান করে বিদায় নেন। এরপর ১৫ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে ফারজানা ইয়াসমিন দলের জন্য জয়ের পথ সুগম করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেট হাতে রেখে ১ বল বাকি অবস্থায় ম্যাচ জিতে মাঠ ত্যাগ করে।