২৩ ফেব্রুয়ারি শুরু বিসিএল, ৪ দলের স্কোয়াড ঘোষণা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
নিও ক্রিকেট ক্লাবের জমকালো বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন
-
2
ভারত-পাকিস্তান মহারণে দাপুটে জয়, সুপার এইটে নিশ্চিত ভারত
-
3
রশিদের ঘূর্ণি ও ব্যান্টনের ঝড়ে স্কটল্যান্ডকে হারালো ইংল্যান্ড
-
4
৪ রানের নাটকীয় জয়ে জয় পেল বাংলাদেশ এ নারী দল
-
5
ভারত-পাকিস্তান মহারণে সম্ভাব্য একাদশে চমক, শেষ মুহূর্তে বদল আসতে পারে দুই শিবিরেই
২৩ ফেব্রুয়ারি শুরু বিসিএল, ৪ দলের স্কোয়াড ঘোষণা
২৩ ফেব্রুয়ারি শুরু বিসিএল, ৪ দলের স্কোয়াড ঘোষণা
পাকিস্তান সিরিজের আগে দেশের ক্রিকেটে ফিরছে প্রতিযোগিতার আবহ। আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুত করতে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১০ মার্চ বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রস্তাবে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিসিএল, যা চলবে ৪ মার্চ পর্যন্ত। ফাইনাল বাদে সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ফাস্ট বোলার তাসকিন আহমেদকে এই টুর্নামেন্ট থেকে বিশ্রামে রাখা হয়েছে। চোটের কারণে খেলতে পারছেন না ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। বিপিএলের সর্বশেষ আসরে সুযোগ না পাওয়া এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত বিসিএলে অংশ নিচ্ছেন।
চার দলের স্কোয়াড:
ইস্ট জোন:
পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।
নর্থ জোন:
তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।
সাউথ জোন:
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।
সেন্ট্রাল জোন:
সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।
