ভারত-পাকিস্তান মহারণে সম্ভাব্য একাদশে চমক, শেষ মুহূর্তে বদল আসতে পারে দুই শিবিরেই
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় চমক দেখিয়েছে জিম্বাবুয়ে
-
2
নেদারল্যান্ডসকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়
-
3
ভারতের দাপুটে জয়, ৯৩ রানে উড়িয়ে দিল নামিবিয়াকে
-
4
কানাডাকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচাল সংযুক্ত আরব আমিরাত
-
5
টাকারের ঝড়ে উড়ে গেল ওমান, বড় জয়ে সুপার এইটের আশা বাঁচাল আয়ারল্যান্ড
ভারত-পাকিস্তান মহারণে সম্ভাব্য একাদশে চমক, শেষ মুহূর্তে বদল আসতে পারে দুই শিবিরেই
ভারত-পাকিস্তান মহারণে সম্ভাব্য একাদশে চমক, শেষ মুহূর্তে বদল আসতে পারে দুই শিবিরেই
দীর্ঘ অনিশ্চয়তা, জল্পনা আর নানা নাটকীয়তার পর অবশেষে নিশ্চিত হয়েছে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান লড়াই। রোববার মাঠে নামছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কাগজে-কলমে এটি আর দশটা ম্যাচের মতো হলেও আবেগ, চাপ আর প্রত্যাশার দিক থেকে বরাবরই আলাদা মাত্রা পায় এই দ্বৈরথ। তাই ম্যাচের আগে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও চলছে বিস্তর আলোচনা।
ভারতীয় শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন অভিষেক শর্মাকে ঘিরে। অসুস্থতার কারণে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যদি তিনি খেলতে না পারেন, তাহলে টপ অর্ডারে স্যাঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে। ঈশান কিষাণ সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের জায়গা প্রায় নিশ্চিতই করে ফেলেছেন। তিন নম্বরে তিলক ভার্মা ভরসার প্রতীক, বড় ম্যাচে চাপ সামাল দেওয়ার সামর্থ্য আগেই দেখিয়েছেন তিনি।
অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে থেকে মাঝের সারিকে নেতৃত্ব দেবেন। তার পরেই ব্যাটিং গভীরতা বাড়াবেন হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং ও অক্ষর প্যাটেল। অলরাউন্ডারদের উপস্থিতি ভারতের ভারসাম্য আরও মজবুত করেছে। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ অস্ত্র, আর পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে আর্শদীপ সিংকে।
অন্যদিকে পাকিস্তানও টানা দুই জয়ে আত্মবিশ্বাসী। তবে তাদের একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান জুটি বাঁধতে পারেন। অধিনায়ক সালমান আঘার সঙ্গে বাবর আজমের অভিজ্ঞতা মিডল অর্ডারে বড় ভূমিকা রাখবে। মোহাম্মদ নওয়াজ, শাদাব খান ও ফাহিম আশরাফ দুই বিভাগেই দলের শক্তি বাড়ান।
গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া উসমান খানের জায়গায় ফখর জামানকে নেওয়ার আলোচনা রয়েছে। বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি আক্রমণের প্রধান ভরসা। সঙ্গে থাকতে পারেন উসমান তারিক, আর স্পিনে আবরার আহমেদের সম্ভাবনাও জোরালো। নাসিম শাহকে একাদশে রাখা হবে কি না, সেটি নির্ভর করতে পারে উইকেট ও কন্ডিশনের ওপর। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ম্যাচ শুরুর ঠিক আগে।
সম্ভাব্য একাদশ
ভারত: স্যাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।
পাকিস্তান: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, নাসিম শাহ।
