৪ রানের নাটকীয় জয়ে জয় পেল বাংলাদেশ এ নারী দল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 ঘন্টা আগে
৪ রানের নাটকীয় জয়ে জয় পেল বাংলাদেশ এ নারী দল

৪ রানের নাটকীয় জয়ে জয় পেল বাংলাদেশ এ নারী দল

৪ রানের নাটকীয় জয়ে জয় পেল বাংলাদেশ এ নারী দল

রাইজিং স্টার্স এশিয়াকাপে গ্রুপ ‘বি’ এর চতুর্থ ম্যাচে বাংলাদেশ ‘এ’ নারী দল থ্রিলিং পারফরম্যান্স দেখিয়ে শ্রীলঙ্কা ‘এ’ নারী দলকে ৪ রানে হারিয়েছে। ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ নারী দল।

বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করতে পারেননি। ১৯.৫ ওভারে ১১৫ করে জুনিয়র টাইগ্রেসরা। ব্যাটারদের মধ্যে শারমিন সুলতানা ২৯ রান করে দলের সর্বোচ্চ স্কোর করেন, ইশমা তানজিম ৩০ রান এবং শামিমা সুলতানা ১৭ রান করেন। এবং রাবেয়া হায়দার করেন ১১ রান। তাছাড়া কেউ দুই অঙ্কের ঘরে রান পাননি। শেষ দিকে তাসের ঘরের মত ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ‘এ’ দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। ব্যাটারদের মধ্যে হান্সিমা করুণারত্নে ২৬ রান করে দলের সর্বোচ্চ স্কোর করেছেন। এছাড়া এমা কাঞ্চনা ২৩ রান ও সাচিনি নিসানসাল ২০ রান যোগ করেন। 

বাংলাদেশ ‘এ’ নারী দলের বোলিং ইউনিটও চমক দেখিয়েছে। সাঞ্জিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২০ রান খরচে ৩ উইকেট নেন। ফাহিমা খাতুন ৪ ওভারে ২৪ রান খরচে ২ উইকেট নেন, শরিফা খাতুন ৪ ওভারে ২৬ রান খরচে ১ উইকেট নেন। এছাড়া জান্নাতুল ফেরদুস ও লতা মণ্ডলও গুরুত্বপূর্ণ উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ ‘এ’ নারী দল। ম্যাচে সাঞ্জিদা আক্তার মেঘলা তার দারুণ বোলিং পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।