কানাডাকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচাল সংযুক্ত আরব আমিরাত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে-
1
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়, ১০ উইকেটে হার নেপালের
-
2
বিশ্বকাপ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
-
3
শানাকা, রাথনায়েকের ঝড়ে ১০৫ রানের দাপুটে জয় শ্রীলঙ্কার
-
4
রাদারফোর্ডের ঝড়ে ইংল্যান্ডকে ৩০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় চমক দেখিয়েছে জিম্বাবুয়ে
কানাডাকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচাল সংযুক্ত আরব আমিরাত
কানাডাকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচাল সংযুক্ত আরব আমিরাত
আরিয়ান শর্মার অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে কানাডার বিপক্ষে রোমাঞ্চকর পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে সুপার এইটে ওঠার ক্ষীণ সম্ভাবনাও টিকিয়ে রাখল তারা।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়ে যায় ইউএই। শেষ চার ওভারে সমীকরণ কঠিন হয়ে দাঁড়ালেও ডিলন হেইলিগারের এক ওভার থেকে ১৭ রান তুলে ম্যাচে ফেরান সোহাইব খান। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। জাসকারান সিংয়ের প্রথম বলেই মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে চাপ কমিয়ে দেন শর্মা। ২৯ বলে চার ছক্কায় ৫১ রান করা সোহাইব খান স্কোর সমতায় আউট হলেও নতুন ব্যাটার মুহাম্মদ আরফান দুই বল বাকি থাকতে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। ৫৩ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন শর্মা।
এই জয়ে গ্রুপ ‘ডি’তে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইউএই। তবে পরের পর্বে যেতে হলে তাদের হারাতে হবে পূর্ণ সদস্য দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। বিশ্বকাপের কোনো সংস্করণেই এখনো পূর্ণ সদস্যকে হারাতে পারেনি ইউএই, তবে এই জয়ের আত্মবিশ্বাস তাদের সাহস জোগাবে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান তোলে কানাডা। হার্শ ঠাকর ৪১ বলে অর্ধশতক করে দলের ইনিংসের ভিত গড়ে দেন। তিনি নাভনিত ধালিওয়ালের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন। ধালিওয়াল ৩৪ রানে রানআউট হন। শেষ দিকে রান তুলতে হিমশিম খায় কানাডা। ইউএইর হয়ে জুনাইদ সিদ্দিকী ৫ উইকেট নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে দেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এবং শেষ ওভারে দুটি উইকেট তুলে নেন।
