এলপিএল ২০২৪ এ শুরুটা ভালো হল না তাওহীদ হৃদয়ের
-
1
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
-
2
শরিফুলের ৬ উইকেটেও রক্ষা হলো না, ১ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
-
3
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
4
হাঁটুর চোটে দ্বিতীয় টেস্টে নেই রবিনসন, তৃতীয় টেস্টে ফেরার আশা
-
5
রাদারফোর্ড-হোল্ডারের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
এলপিএল ২০২৪ এ শুরুটা ভালো হল না তাওহীদ হৃদয়ের
এলপিএল ২০২৪ এ শুরুটা ভালো হল না তাওহীদ হৃদয়ের
২০২৩ এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) এ বাংলাদেশের তাওহীদ হৃদয় দারুণ খেলেছিলেন। প্রথমবার এলপিএলে সুযোগ পেয়ে ৬ ম্যাচে হৃদয় করেছিলেন ১৫৫ রান। এবার তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের পক্ষে, যে দলে হৃদয় পাশে পেয়েছেন মুস্তাফিজুর রহমানকেও।
২০২৩ এলপিএলে তাওহীদ হৃদয় ১ ফিফটি আদায় করে নিয়েছিলেন। রান করেছিলেন ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে। ১৪ টি চারের সাথে হাঁকিয়েছিলেন ৫ ছক্কা।
এলপিএলের ৫ম আসর হৃদয়ের কেমন যাবে তা সময় বলে দিবে। তবে শুরুটা ভালো হয়নি মোটেও। আজ (১ জুলাই) ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে ২ বলে ১ রান করে আউট হয়েছেন হৃদয়। দাসুন শানাকার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন হৃদয়, আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হন শানাকা।
উল্লেখ্য, এলপিএল ২০২৪ এর শুরুর ম্যাচে টসে জিতে আগে ডাম্বুলা সিক্সার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যান্ডি ফ্যালকন্স। ডাম্বুলা একাদশে আছেন তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান।
