মুস্তাফিজদের সতীর্থ হলেন রিচার্ড গ্লেসন, ছিটকে গেলেন কনওয়ে
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
মুস্তাফিজদের সতীর্থ হলেন রিচার্ড গ্লেসন, ছিটকে গেলেন কনওয়ে
মুস্তাফিজদের সতীর্থ হলেন রিচার্ড গ্লেসন, ছিটকে গেলেন কনওয়ে
চেন্নাই সুপার কিংস (সিএসকে) শিবিরে দুঃসংবাদ। ইনজুরির জেরে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) থেকে ছিটকে গেছেন এই কিউই ব্যাটার। মুস্তাফিজদের সতীর্থ হচ্ছেন রিচার্ড গ্লেসন।
এক সংবাদ বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। এছাড়া বিবৃতিতে জানানো হয় সিএসকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেটার রিচার্ড গ্লেসনকে।
গেল দুই মৌসুমে চেন্নাইয়ের হয়ে ২৩ ম্যাচ খেলেছেন কনওয়ে। ৯ ফিফটিতে রান করেছেন ৯২৪। ইনজুরিতে পড়া কনওয়েকে এবার আর পাচ্ছে না সিএসকে।
আইপিএলের বাকি অংশে রিচার্ড গ্লেসন অংশ হবেন চেন্নাই শিবিরের। ইংল্যান্ডের হয়ে ৬ টি-টোয়েন্টি খেলে ৯ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯০ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০১ টি। তাঁকে পেতে ৫০ লাখ ভারতীয় রুপি খরচ করতে হয়েছে চেন্নাইকে।
