পাকিস্তান ওয়ানডে দল ঘোষণা, বাদ বাবর আজম
-
1
সম্মান ফেরত চাই, প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ এনামুল হক বিজয়ের
-
2
সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই কোনো বাংলাদেশি
-
3
আমিরের বিশ্লেষণে ভারতের সেমি এবং পাকিস্তানি ক্রিকেটে জরিমানা বিতর্ক
-
4
হৃদয়ের ৯৮ বৃথা, নাইম-সাইফের ব্যাটে ৫ উইকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন
-
5
সৌরভ থেকে হাফিজ, পাক-ভারত উত্তাপের মাঝেও স্যামসনে মুগ্ধ দুই দেশ
পাকিস্তান ওয়ানডে দল ঘোষণা, বাদ বাবর আজম
পাকিস্তান ওয়ানডে দল ঘোষণা, বাদ বাবর আজম
আগামী বাংলাদেশ সফরের আগে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড। দলের নেতৃত্বে থাকছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এই ঘোষণার সঙ্গে সবচেয়ে বড় চমক হলো, সাবেক অধিনায়ক বাবর আজম দলে নেই।
বাবরের ওয়ানডে দল থেকে বাদ পড়া ক্রিকেট মহলে বিস্ময় সৃষ্টি করেছে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ছয় ম্যাচে সংগ্রহ মাত্র ৯১ রান, স্ট্রাইক রেট ১১২.৩৪। এই পারফরম্যান্সের প্রভাবই নির্বাচকদের সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্কোয়াডে নতুন মুখের সংখ্যা এ সিরিজে বেশী। এখনও ওয়ানডে অভিষেক হয়নি এমন ছয়জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘুরি, সাদ মাসুদ, শামিল হোসেন এবং ফারহান।
দলে নেই অভিজ্ঞ ওপেনার ফখর জামান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি সিরিজ থেকে বাইরে রয়েছেন।
পাকিস্তান দল ৮ মার্চ বাংলাদেশে পৌঁছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের সব ম্যাচ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। ঘরের মাঠে বাংলাদেশকে মুখোমুখি করে পাকিস্তান তরুণ-নির্ভর দল নামাচ্ছে, যা সিরিজটিতে নতুন রঙ এবং কৌতূহল যোগ করেছে।
পাকিস্তান স্কোয়াড:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘুরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।
