ঘরে ফিরতে চাই- সামির আকুতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 56 সেকেন্ড আগে
ঘরে ফিরতে চাই- সামির আকুতি

ঘরে ফিরতে চাই- সামির আকুতি

ঘরে ফিরতে চাই- সামির আকুতি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পরও কলকাতায় আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। চলমান পশ্চিম এশিয়া সংকটের জেরে স্বাভাবিক আকাশপথ বন্ধ থাকায় দেশে ফেরার ফ্লাইট জটিলতায় পড়েছে একাধিক দল। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আবেগঘন বার্তা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। সেখানে তিনি লেখেন, “I just wanna go home” (আমি শুধু ঘরে ফিরতে চাই)।

ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়েস্ট ইন্ডিজকে জানিয়েছিল, লন্ডনে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফেরানোর চেষ্টা চলছে। পরিকল্পনা ছিল সপ্তাহের মাঝামাঝি ভারত ছাড়ার, যদিও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। কিন্তু বাস্তবে দলটি এখনও কলকাতাতেই অবস্থান করছে। ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হারের পর থেকেই তারা সেখানেই আছে।

পশ্চিম এশিয়ার সংকটের কারণে নিয়মিত এয়ারস্পেস করিডর বন্ধ থাকায় দলগুলোর ফেরার ব্যবস্থা করতে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জে পড়েছে আইসিসি।

তবে বুধবার জিম্বাবুয়ের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। সংশোধিত ভ্রমণ পরিকল্পনার মাধ্যমে তাদের স্কোয়াডের প্রথম ব্যাচ দিল্লি থেকে দেশে রওনা দিয়েছে। জিম্বাবুয়ে ১ মার্চ দিল্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয়। মূলত ২ মার্চ তাদের ফেরার কথা থাকলেও তা বাতিল হয়।

এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, বিকল্প রুটের মাধ্যমে দলটি ধাপে ধাপে হারারে ফিরবে। আগের সূচি অনুযায়ী দুবাই হয়ে এমিরেটস ফ্লাইটে ফেরার কথা ছিল, তবে তা পরিবর্তন করে এখন তারা ইথিওপিয়ার আদ্দিস আবাবা হয়ে হারারে যাচ্ছে।

এদিকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ফেরার সূচিও এখনো চূড়ান্ত হয়নি। দ্বিতীয় সেমিফাইনালে যদি ইংল্যান্ড ভারতের কাছে হারে, সেক্ষেত্রে তাদের ভ্রমণ পরিকল্পনাও নতুন করে ঠিক করতে হবে।