ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, যেমন হতে পারে একাদশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, যেমন হতে পারে একাদশ

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, যেমন হতে পারে একাদশ

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, যেমন হতে পারে একাদশ

টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে দুই শিবিরেই প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে ম্যাচের আগে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা।

ভারতের দলে সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিং পজিশন ঘিরে। টুর্নামেন্ট শুরুর আগে বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি পাওয়া অভিষেক শর্মা ছয় ম্যাচে করেছেন মাত্র ৮০ রান, গড় ১৩.৩৩। এর মধ্যে ৫৫ রান এসেছে একটি ইনিংস থেকে। তার স্ট্রাইক রেট ১৩১.১৪, যা তার স্বাভাবিক মানের তুলনায় কম। ফলে তাকে একাদশে রাখা হবে কি না, তা নিয়ে ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

আগের ম্যাচে একাদশের বাইরে ছিলেন রিঙ্কু সিং। ওপেনিংয়ে ইশান কিশানকে খেলানোর বিকল্প আছে ভারতের সামনে। তার সঙ্গে উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন ইনিংস শুরু করতে পারেন। ফলে অভিষেককে বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেকের একটি স্মরণীয় ইনিংস রয়েছে ৫৪ বলে ১৩৫ রান, স্ট্রাইক রেট ছিল ২৫০। বড় ম্যাচের আগে এমন পরিসংখ্যান নির্বাচকদের ভাবাচ্ছে।

এদিকে সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এক বিশ্লেষণমূলক আলোচনায় অভিষেককে একাদশে রাখার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকা ব্যাটারকে বাইরে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: 

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: 

ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জফরা আর্চার ও আদিল রশিদ।