শততম লিস্ট এ ম্যাচে ৭৮ এ থামলেন নাফিস ইকবাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
শততম লিস্ট এ ম্যাচে ৭৮ এ থামলেন নাফিস ইকবাল

শততম লিস্ট এ ম্যাচে ৭৮ এ থামলেন নাফিস ইকবাল

শততম লিস্ট এ ম্যাচে ৭৮ এ থামলেন নাফিস ইকবাল

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শততম লিস্ট এ ম্যাচ খেলতে নেমেছিলেন নাফিস ইকবাল। খেলাঘর এসকেএস এর হয়ে আবাহনীর বিপক্ষে লিস্ট এ ক্যারিয়ারের ২১তম অর্ধশতককে ৭৮ রান পর্যন্ত নিয়ে যেতে পারেন তিনি। খেলাঘরের অধিনায়ক নাফিস ইকবাল আবাহনীর বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দলীয় ৩ রানের মাথায় সালাউদ্দীন পাপ্পু আউট হলেও ৩ এ নামা নাফিস ইকবাল রবিউল ইসলাম রবির সাথে গড়েন ১৪৯ রানের জুটি। ৬৮ বলে ৪টি ছয় ও ৫টি চারে ৭৮ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হন নাফিস। প্রতিবেদন লেখার সময়ে ৭৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন রবিউল ইসলাম রবি ও। ২৭ ওভার ৪ বলে খেলাঘরের সংগ্রহ ১৫৮/৩।