শততম লিস্ট এ ম্যাচে ৭৮ এ থামলেন নাফিস ইকবাল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Liton Appointed ODI Captain as Well, BCB Replaces Miraz in Leadership Reshuffle
-
2
Towhid Hridoys 31 Off Just 8 Balls Powers Jaffna Kings to Victory Over Colombo in LPL
-
3
Seales fiery spell powers West Indies to 90-run win over Pakistan
-
4
Abbas and Khurram Sanctioned for Aggressive Celebrations
-
5
Stephen Fleming Set to Become England Test Teams Next Head Coach
শততম লিস্ট এ ম্যাচে ৭৮ এ থামলেন নাফিস ইকবাল
শততম লিস্ট এ ম্যাচে ৭৮ এ থামলেন নাফিস ইকবাল
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শততম লিস্ট এ ম্যাচ খেলতে নেমেছিলেন নাফিস ইকবাল। খেলাঘর এসকেএস এর হয়ে আবাহনীর বিপক্ষে লিস্ট এ ক্যারিয়ারের ২১তম অর্ধশতককে ৭৮ রান পর্যন্ত নিয়ে যেতে পারেন তিনি।
খেলাঘরের অধিনায়ক নাফিস ইকবাল আবাহনীর বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দলীয় ৩ রানের মাথায় সালাউদ্দীন পাপ্পু আউট হলেও ৩ এ নামা নাফিস ইকবাল রবিউল ইসলাম রবির সাথে গড়েন ১৪৯ রানের জুটি। ৬৮ বলে ৪টি ছয় ও ৫টি চারে ৭৮ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হন নাফিস।
প্রতিবেদন লেখার সময়ে ৭৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন রবিউল ইসলাম রবি ও। ২৭ ওভার ৪ বলে খেলাঘরের সংগ্রহ ১৫৮/৩।
