ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ শক্তিশালী স্কোয়াড ওয়ালটনের, লক্ষ্য শিরোপা
-
1
শাদাবের শতক ও দশম উইকেটের রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
-
2
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়
-
3
পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান
-
4
বাদ পড়লেন ম্যাডিনসন, কেপটাউন টেস্টের একাদশে স্মিথকে নিয়ে শংকা
-
5
ডি-থ্রি ট্রফির পয়েন্ট নিলামে শরিফুল সবচেয়ে দামি, দল পাননি নাসির
ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ শক্তিশালী স্কোয়াড ওয়ালটনের, লক্ষ্য শিরোপা
ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ শক্তিশালী স্কোয়াড ওয়ালটনের, লক্ষ্য শিরোপা
বিসিবি আয়োজিত বাংলাদেশের প্রথম ঘরোয়া তিন সংস্করণের ‘ডি-থ্রি ট্রফি’ প্রতিযোগিতায় তারকাসমৃদ্ধ শক্তিশালী দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়ালটন। মেহেদী হাসান মিরাজকে আগেই আইকন হিসেবে নিশ্চিত করার পর প্লেয়ার্স ড্রাফটে একঝাঁক জাতীয় দলের তারকা ও তরুণদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিন সংস্করণের ক্রিকেটের এই টুর্নামেন্টে ওয়ালটনের মূল লক্ষ্য শিরোপা জয় করা।
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে দীর্ঘ আট ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ড্রাফট ও নিলামে চারু শর্মার সঞ্চালনায় বিশ্বস্ত তারকাদের দলে টানে ওয়ালটন। যেখানে তাদের সবচেয়ে বড় চমক ছিল ২ কোটি ১০ লাখ পয়েন্টে জাতীয় দলের গতি তারকা তাসকিন আহমেদকে কেনা। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ ও টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে স্কোয়াডে যুক্ত করেছে দলটি। স্পিনার নাসুম আহমেদ (৬৯ লাখ), উঠতি পেসার ইকবাল হাসান ইমন (৬৬ লাখ), অলরাউন্ডার সামিউন বাসির রাতুল (৫৪ লাখ) এবং তরুণ ব্যাটার আরিফুল ইসলাম (৬২ লাখ) ছাড়াও দলে স্থান পেয়েছেন রনি তালুকদার ও মার্শাল আইয়ুবের মতো অভিজ্ঞ মুখেরা।
দলের প্রধান কোচের দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে ভারসাম্যপূর্ণ দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, স্কোয়াডে মিরাজ ও লিটনের মতো অধিনায়কত্বের অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় থাকলেও পরিস্থিতি বুঝে পরবর্তীতে অধিনায়ক চূড়ান্ত করা হবে। মাঠে ভালো ফল আনাই তার মূল লক্ষ্য।
নিলাম অনুষ্ঠানে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা চিত্রনায়ক আমিন খান জানান, সেরা কোচ ও খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দল শিরোপা জয়ে শতভাগ সক্ষম।
আমিন খান দলের প্রতিনিধি হিসেবে বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।”
ওয়ানডে, টি-টোয়েন্টি ও চার দিনের ক্রিকেটের এই সমন্বিত ডি-থ্রি ট্রফিতে অভিজ্ঞ তারকা ও উদীয়মান ক্রিকেটারদের দুর্দান্ত মেলবন্ধনে নিজেদের সেরাটা উজার করে দিতে চায় ওয়ালটন।
ওয়ালটনের পূর্ণাঙ্গ ২৩ সদস্যের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।
