রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 59 মিনিট আগে আপডেট: 2 মিনিট আগে
রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে

রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে

রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে আফগানিস্তানের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান। ফলে ১টি দিন হাতে রেখে ১৫৪ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে তারা।

এর আগে ৭ উইকেটে ৪০২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে আফগানিস্তান, তখনও জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ১০২ রানে পিছিয়ে ছিল তারা। আগের দিনের ৯৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক রহমত শাহ ২০৫ বলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক।

৮ম উইকেটে জিয়া উর রহমান আকবরের সঙ্গে ৯২ রানের মূল্যবান জুটি গড়ে দলকে ৪৮৭ রান পর্যন্ত নিয়ে যান রহমত। শেষ পর্যন্ত গ্রাহাম ক্রেমারের বলে টাফাডজুয়া সিগার হাতে স্টাম্পড হওয়ার আগে ৩৪৭ বলে ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তার এই দৃষ্টিনন্দন ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কার মার। আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ১৬৯.৪ ওভারে ৫১৪ রানে, যা তাদের জিম্বাবুয়ের ওপর ১০ রানের সামান্য কিন্তু গুরুত্বপূর্ণ লিড এনে দেয়।

রহমত শাহ ছাড়াও আফগানদের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ওপেনার সেদিকুল্লাহ অটল (১০৫) এবং অভিষেক টেস্ট খেলতে নামা রহমানুল্লাহ জাদরান (১১৩)। দ্বিতীয় উইকেটে তারা ২০৬ রানের বিশাল জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলেন। জিম্বাবুয়ের হয়ে বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি ৬৪ রানে ৫ উইকেট শিকার করেন।