বিগ ব্যাশে প্রথমবার খেলবেন বাংলাদেশের মুস্তাফিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিগ ব্যাশে প্রথমবার খেলবেন বাংলাদেশের মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন বাংলাদেশের মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন বাংলাদেশের মুস্তাফিজ

অজিদের বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন ‘দ্য ফিজ’। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০-র বেশি উইকেটের মালিক মুস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস কর্তৃপক্ষ।

আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মেলবোর্নের প্রবাসীদের এক ছাতার নিচে আনতে রেনেগেডস আয়োজন করছে ‘দ্য ফিজ বে’। গ্যালারিতে লাল-সবুজের সমর্থকদের উপস্থিতি জোরালো করতে টিকিটেও দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। 'FIZZBAY' প্রোমো কোড ব্যবহারে প্রথম ২০০টি ফ্যামিলি টিকেটে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

বিগ ব্যাশে অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত মুস্তাফিজ। তিনি জানান, এমসিজির মতো ঐতিহ্যবাহী মাঠে নামা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা। আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করে রেনেগেডস শিবিরে যোগ দিয়ে দলের সাফল্যে ভূমিকা রাখতে মুখিয়ে আছেন তিনি।

মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও বাংলাদেশি এই কাটার মাস্টারের অভিজ্ঞতা ও ডেথ ওভারের বোলিং দক্ষতার ওপর আস্থা রাখছেন। এমসিজির মাঠে যেমন ফিজের কাটার জাদুর অপেক্ষায় রেনেগেডস, তেমনি মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য গ্যালারিতে লাল-সবুজের উল্লাসে মেতে ওঠার এটি চমৎকার সুযোগ।